নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি

0
908

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে গেলে সাতজনের প্রাণহানি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। নগর সরকার সূত্রে বলা হয়েছে, সোমবার ভোর ৬টার কিডং নগরীর উপকূলে এই দুর্ঘটনা ঘটে। মিনিবাসটি ১০ আরোহীসহ নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। কিডংয়ের পুলিশ দুর্ঘটনা বিষয়ে জানানোর পর উদ্ধারকর্মীরা তাতক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে। গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। গাড়ির সাত আরোহী মারা গেছে। অপর একজন হাসপাতালে চিকিতসা নিচ্ছে। আহত অপর দুজনের অবস্থা আশঙ্কামুক্ত। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here