সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার কাটাখালি নামকস্থানে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার নীজদেবপুর গ্রামের মফিজ উদ্দিনের পুত্র প্রবাসি আব্দুল মান্নান সরদার (৪৮) ও সোনাতলা গ্রামের আজগর আলির পুত্র মটর সাইকেল চালক নুর হোসেন (৩২)।
আহতরা হলেন তুহিন ও শান্ত। প্রত্যক্ষদর্শীরা জানায়, নুর হোসেন মোটর সাইকেল যোগে বাড়ী থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। তার মোটর সাইকেলে ছিলেন তুহিন ও শান্ত। তারা কাটাখালি নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা আরেকটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হয়। সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের (এএসপি) ইমরান মেহেদী সিদ্দিকি জানান, মোটর সাইকেল সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।

