নিহত ১, আহত ৩ পাথর বোঝাই ভারতীয় ট্রাক উল্টে

0
854

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক রাস্তার পার্শ্ববর্তী চায়ের দোকানে উ ল্টে পড়ে এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ভোমরা বন্দরের সোনালী ট্রান্সপোর্টের সামনের

Advertisement

জাহাঙ্গীরের চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম উজ্জল হোসেন। তার বাড়ি খুলনার পাইকগাছায়। ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিক সড়কের পার্শ্ববর্তী জাহাঙ্গীরের চায়ের দোকানে উল্টে পড়ে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here