নিহত ১১,পাকিস্তানে সড়ক দুর্ঘটনা

0
630

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানেওয়ালে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আরও ২০ জনের মতো। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস রাস্তার ধারে পার্কিং করা বড়

Advertisement

মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনার সৃষ্টি হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা তালাত মাহমুদ বলেন, যে জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি মুলতান শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মূলত ঘন কুয়াশার কারণে ঠিক মতো দেখতে না পারায় সংঘর্ষ ঘটেছে। এই মৌসুমে দেশটিতে কুয়াশার প্রাদুর্ভাব অনেক বেশি থাকে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here