নির্মাণ হচ্ছে অপেরা হাউস বালু নদী পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে হাতিরঝিল

0
1154

রাজধানীর আইকন নান্দনিক সৌন্দর্যের স্থাপনা হাতিরঝিল প্রকল্প গুলশান-বারিধারা-বনানী কবরস্থান হয়ে বালু নদী পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে। সেখানে থাকবে নৌপথে চলাচলের জন্য ওয়াটার বাস সুবিধা। বিনোদনের উপকরণ হিসেবে থাকবে আধুনিক পার্কিং সুবিধাসহ কনভেনশন সেন্টার ও অস্ট্রেলিয়ার সিডনি শহরের অপেরা হাউসের মতোই মনোমুগ্ধকর অপেরা হাউস। এর মাধ্যমে হাতিরঝিলকে দৃষ্টিনন্দন করার পাশাপাশি রাজধানীতে নৌপথে চলাচলের সুযোগ তৈরি হবে। বুধবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন রাজধানীর হাতিরঝিলের ওয়াটার বাস সার্ভিস ও কনভেনশন সেন্টারের স্থান পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ওয়াটার বাসে চড়ে হাতিরঝিল প্রকল্প পরিদর্শন করেন। মন্ত্রী বলেন,হাতিরঝিলে আমরা ওয়াটার বাস চালু করেছি, যা খুব জনপ্রিয় হয়েছে।

Advertisement

MG 27

এরই মধ্যে হাতিরঝিল নান্দনিক রূপ পেয়েছে। আস্তে আস্তে আরো নান্দনিক রূপ পাবে। নৌপথে যাতে আরো বেশি জায়গায় রাজধানীবাসী যেতে পারে, সে জন্য আমরা আরো লেক খনন করব। যেখানে লেকের ওপর দৃষ্টিনন্দন ৮ থেকে ১২টি ব্রিজ নির্মাণ করা হবে। আরো লেক খনন করে এই প্রকল্প গুলশান-বারিধারা-বনানী কবরস্থান হয়ে বালু নদী পর্যন্ত সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে আমরা জলাধার সংরক্ষণের পাশাপাশি রাজধানীতে নৌরুটে চলাচলের ব্যবস্থা করছি। একসময় নৌপথে ঢাকাতে চলাচল করা যেত। পূর্¡ের এরশাদ বা জিয়া সরকার ক্ষমতায় থাকাকালে লেক ভরাট করে এমপি-মন্ত্রীদের বাড়ি নির্মাণ করে দিয়েছে। এমনকি আপনারা অবাক হবেন, আজাদ মসজিদ ঢাকার লেক ভরাট করে নির্মাণ করা হয়েছিল। তারা আমাদের ওয়াটার বডিকে স¤পূর্ণ নষ্ট করে দিয়েছে। হাতিরঝিল থেকে বিজিএমইএ ভবন অপসারণের বিষয়ে মন্ত্রী বলেন,মহামান্য হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় পেয়েছি। হাইকোর্ট বিজিএমইএ কর্তৃপক্ষকে ৯০ দিন সময় দিয়েছেন। ৯০ দিনের মধ্যে তারা না ভাঙলে রাজউক রায় অনুসারে ভেঙে ফেলবে। তবে আমরা অবশ্যই র্যাংগস ভবনের মতো ম্যানুয়াল পদ্ধতিতে ভাঙব না। আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভাঙব, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। প্রসঙ্গত, বিজিএমইএ কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছে, যার এখনো শুনানি শেষ হয়নি। এ বিষয়ে রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,হাইকোর্ট থেকে যদি নতুন নির্দেশনা আসে তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন হাইকোর্টের রায়কেই আমরা অনুসরণ করছি। অপেরা হাউস ও কনফেনশন সেন্টারের বিষয়ে মোশাররফ হোসেন আরো বলেন, ‘হাতিরঝিলকে কেন্দ্র করে আমরা বড় একটি কনফেনশন সেন্টার করব। অত্যাধুনিক পার্কিং সুবিধাসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এখানে আমরা অপেরা হাউস নির্মাণ করব। বাংলাদেশে অপেরা থিয়েটার কখনো হয়নি। এটা হলে হাতিরঝিল আরো দৃষ্টিনন্দন বিনোদনকেন্দ্র হবে, যা তৈরি করতে অন্তত দুই থেকে তিন বছর লাগতে পারে। প্রসঙ্গত, সৌন্দর্যমন্ডিত স্থাপত্যের মধ্যে অন্যতম হচ্ছে সিডনির অপেরা হাউস, যা অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে অবস্থিত। এটি দেখতে নৌকার পাল আকৃতির। সারা বছর অনেক ধরনের অনুষ্ঠান এখানে হয়। বিশ্বের কোটি কোটি পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই সিডনি অপেরা হাউস। অপেরা হাউসটি মহাসাগরের এক প্রান্তে তৈরি করা হয়েছে। দেখতে অনেকটা উপত্যকার মতো। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটিকে ২০০৭ সালে অন্তর্ভুক্ত করে।জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক সাইফুল আলমমোহাম্মদ সাইফুল আলম সমপ্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের একাউন্টস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক ছিলেন। ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ১৯৮৮ সালে একই ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে। দীর্ঘ চাকরিজীবনে তিনি ব্যাংকের বিভিন্ন এরিয়া, শাখা এবং প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নোয়াখালী জেলায় জন্মগ্রহণকারী মোহাম্মদ সাইফুল আলম ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। একাউন্টস ডিপার্টমেন্টে দায়িত্ব পালনকালে তিনি জনতা ব্যাংক বার্ষিক প্রতিবেদন-২০১৩ ও ২০১৪ আইসিএবি ও আইসিএমএবির প্রথম পুরস্কারসহ অন্যান্য পুরস্কার লাভ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here