নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

0
626

রাজধানীর ভাটারায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওয়াজেদ মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে ভাটারা নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতের সহকর্মী আরিফ জানান, ওয়াজেদ মিয়া পটুয়াখালী বাউফল এলাকার বাসিন্দা, বর্তমানে ভাটারা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে থেকে কাজ করতেন। সকালে ওই ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় ‘অসাবধানতাবশত’ নিচে পড়ে যায় তিনি।তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here