নির্বাচনী প্রচারনা ও কবর জিয়ারতে ব্যস্ত রূহুল আমীন হাওলাদার

0
250

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি:

Advertisement

বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ এর জাপা মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার শনিবার (২২ডিসেম্বর) নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দিন অতিবাহিত করেন।

দিনের কর্মসূচির অংশের মধ্যে পটুয়াখালী -১ আসনে তিনটি উপজেলায় ২৭ ইউনিয়নের প্রয়াত ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মীদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন।

সেই সাথে তিনি সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়নর চিত্র তুলে ধরেন।

এই প্রসঙ্গে জাপার নেতা এবিএম রুহুল আমিন বলেন, আমি দির্ঘদিন ধরে জনসাধারণের কল্যাণে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
আমি বাংলাদেশ জাতীয় পর্টির কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব ও বারবার নির্বাচিত সংসদ. সদস্য ছিলাম।

আগেও সাধারণ মানুষের জন্য কাজ করেছি। সাধারন মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সব সময় ছিলাম, আছি এবং থাকব। আপনারা আমার আপনজন আমিও আপনাদের আপনজন হিসেবে থাকতে চাই।

তিনি পটুয়াখালী জেলা আওয়ামীলীগের জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলাপরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খাঁন মোশারোফ হোসেনসহ প্রয়াত দই নেতার কবর জিয়ারত করেন।

এসময় তিনি বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হোসাইন মোহাম্মাদ এরশাদের জন্যও বিশেষ দোয়া করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here