নির্জন কারাগারে বন্দী রেখে মৃত্যুরর দিকে ঠেলে দিচ্ছে খালেদা জিয়াকে

0
506

সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে বন্দী রেখে মৃত্যুরর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট অাইনজীবী সমিতি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অাইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বারের সভাপতি জয়নুল অাবেদীন।

Advertisement

লিখিত বক্তব্যে বারের সভাপতি বলেন, খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে সেটা কোন নির্ধারিত কারাগার না। এটি একটি নির্জন যাদুঘর। সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপি চেয়ারপারসনকে এখানে রেখে অসুস্থ বানিয়েছে। তাই খালেদা জিয়াকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে রেখে চিকিৎসার দাবি জানানো হয় বারের পক্ষ থেকে। এসময় বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপির অাইনজীবীরা উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here