নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করল সন্দ্বীপ থানার ওসি 

0
158

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি: সন্দ্বীপ থানা পুলিশের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করা হয়।

Advertisement

গতকাল ১৯ মার্চ  বিকাল ৪ ঘটিকায় সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওসি)   মো: কবির হোসেন এর নেতৃত্ব দেন। উপজেলার অন্যতম পাইকার বাজার শিবেরহাটে  সবজি, মাছ, মাংস, ফল দোকান, মুদি দোকানের খুচরা ও পাইকারী বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

এ সময় শিবেরহাট বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকল ব্যবসা প্রতিষ্ঠানে জনগণের পণ্য ক্রয়ের সুবিধার্থে পণ্যের বিক্রয় মূল্যের তালিকা টাঙিয়ে রাখার ও ফুটপাত দখলমুক্ত রাখার অনুরোধ জানান। সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং অব্যাহত থাকবে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here