নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা গ্রেফতার

0
913

জাকিয়া সুলতানা:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আমান উল্লার বাড়িতে ভাড়াটিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জের উওর চাঁনখান ডোঙ্গা গ্রামের দুলাল মিয়ার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ১৭ এপ্রিল মঙ্গল বার দুলালী (১৪) নিজে এসে সোনারগাঁ থানায় পুলিশের কাছে নিজে এসে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে। পরে সোনারগাঁ থানা পুলিশ ধর্ষক দুলাল মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধর্ষিতা দুলালী নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার এজাহার সূএে জানাযায়, দুলালী ২রা এপ্রিল মায়ের কথা মতো সন্ধ্যায় প্রতাপের চর আমান উল্লার বাড়িতে আসে।রাতে মা ঘুমিয়ে পড়লে বাবা দুলাল মিয়া মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।

Advertisement

উল্লেখ্য এর আগে জয়নাল ও আরিফের বাসায় ভাড়া থাকা কালীন ধর্ষক দুলাল মিয়া তার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে জোর পূর্বক আরো কয়েক বার ধর্ষন করেছে।বাবার এই রুপ কার্যক্রম সইতে না পেরে লোক লজ্জার ভয়ে দুলালী বান্ধবীদের সঙ্গে বসবাস করছে। এলাকাবাসীদের কাছে জানা যায় দুলালী একটি কারখানায় কাজ করে। সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস আই সাধন চন্দ্র বাসক বলেন, মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতাকে আদালতে প্রেরন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here