নিজে ফরয আদায় করার পর কেউ যদি লোকদের ইমামতি করে

0
435

হযরত মু‘আয ইবনে জাবাল (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, মহানবী (সা:) এর সঙ্গে মাগরিবের নামায পড়তেন পরে স্বীয় কওমের কাছে ফিরে যেতেন এবং তাদের ইমামতি করতেন।

Advertisement

(হযরত ইমাম তিরমিযী (র:) বলেন: এই হাদিসটি হাসান-সহীহ।)

ইমাম শাফেঈ, আহমদ, ইছহাক (র:) প্রমুখ আমাদের ফকীহ আলেমগণ এ হাদীস অনুসারে আমলের অভিমত ব্যক্ত করেছেন। তাঁরা বলেন: কোন ব্যক্তি যদি পূর্বে সালাত আদায় করে পরে সেই ফরয নামাযের ক্ষেত্রে কোন জামাআতের ইমামতি করে, তবে যারা তার ইক্তিদায় নামায পড়বে তাদের নামায হয়ে যাবে। এ ফকীহগণ মু‘আয (রা:) সম্পর্কে জাবির (রা:) এর হাদীসটি প্রমাণ হিসেবে পেশ করেন। এ হাদীস সহীহ। একাধিক সূত্রে জাবির (রা:) থেকে এটির রিওওয়াত আছে।

(তিরমিযী শরীফ- হাদীস নং ৫৮৩)

আমরা বেশি বেশি হাদীস পড়বো।

আমার হাদীসের জ্ঞান অর্জন করবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here