নিজেকে এলাকাবাসীর সেবক মনে করেন আইনমন্ত্রী

0
1528

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার জনগণের উদ্দেশে বলেছেন, আমি নিজেকে সব সময় আপনাদের সেবক মনে করি, নেতা নয়। তাই আমি আপনাদের পাশে থেকে সবসময়ই আপনাদের সেবা করে যাবো।

Advertisement

আজ শনিবার ঢাকায় মহানগর নাট্যমঞ্চে (কাজী বশির মিলনায়তনে)ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। এসময় মন্ত্রী দেশবাসী বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্য, তাঁর আত্মীয়- স্বজন ও এলাকাবাসী যারা এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন তাঁদের শান্তি কামনা করেন।

এর আগে মন্ত্রী অনুষ্ঠানে আগত কসবা উপজেলার প্রত্যেকের কাছে গিয়ে ছালাম বিনিময় ও করমদ©ন করেন।

ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও মিল্লাত গ্রুপের চেয়ারম্যান মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ, এডভোকেট মো. আনিছুল হক ভঁইয়া, এডভোকেট রাসেদুল কাওছার ভুঁইয়া জীবন, সমিতির সাধারণ সম্পাদক এম. এ কাইয়ুম ও সমিতির উপদেষ্টা মো. শাহজাহান ভঁইয়াসহ অন্যরা বক্তৃতা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here