▧ টাস্কঃ ১ ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন। সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন। সবসময়ই আল্লাহর উপর ভরসা করুন… দৈনিক যথাসময়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন আল্লাহর কাছেই সাহায্য চাইবে সবসময়…. .
▧ টাস্কঃ ২ প্রতিদিনই ৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন। কোনভাবেই মিস দিবেন না।
. ▧ টাস্কঃ ৩ সকল প্রকার হারাম বর্জন করুন। সকল পাপাচার, হারাম, অশ্লীলতা, গান-বাজনা, নাটক, মুভি থেকে আজই পরিপুর্ণ তওবা করুন
. ▧ টাস্কঃ ৪ গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপড়ে ফেলুন। জবানের হিফাজত করুন। বেশি বেশি ইস্তিগফার পড়ুন।
. ▧ টাস্কঃ ৫ বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন। নামাজে সিজদাহকে দীর্ঘ করুন। এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
. ▧ টাস্কঃ ৬ ৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ১০ আয়াত হলেও কুরআন বাংলা অর্থসহ পড়বেন। সাথে আয়াতের অর্থও পড়বেন। কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন। রাতে ঘুমানোর আগে সুরা বাকারার শেষ দু আয়াত পড়বেন…
. ▧ টাস্কঃ ৭ মেয়েরা প্রোপারলি পর্দা করার চেষ্টা করবেন। কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না।
. ▧ টাস্কঃ ৮ প্রতিবার অজুর পর কালেমা শাহাদত পাঠ করুন… ফোন থেকে এক ক্লিকেই সকল হারাম, গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন।
. ▧ টাস্কঃ ৯ প্রতিদিন রাতে সুরা মুলক বাংলা অর্থসহ পাঠ করবেন প্রতি নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবেন প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
. ▧ টাস্কঃ ১০ প্রতিদিন ১০০ বার করে ১. সুবহানাল্লাহ ২. আলহামদুলিল্লাহ ৩. আল্লাহু আকবার ৪. লা-ইলাহা ইল্লাল্লাহ ৫. আস্তাগফিরুল্লাহ ৬. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী . সুবহানাল্লাহিল আজিম পড়া। আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।
. ▧ টাস্কঃ ১১ এইবার নতুন কিছু শুরু হোক। এশার সালাত আদায় করে দৃঢ়ভাবে ফজরের নামাজের নিয়ত করবেন.. দেখবেন ফজরের নামাজ ইনশাআল্লাহ মিস হবে না!
. ▧ টাস্কঃ ১২ প্রতিদিন রাতে ঘুমানোর আগে ৩৩ বার সুবহানআল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ,, ৩৪ বার আল্লাহু আকবার পড়বেন.. অনেক ফজিলতের আমল এটি.. প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় একবার “সাইয়্যেদুল ইস্তেগফার” পড়ুন।( গুগল সার্চ দিয়ে শিখে নিন)
. ▧ টাস্কঃ ১৩ প্রতিদিন যখনই সময় পাবেন আল্লাহর কাছে ইস্তেগফার , আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন… পোস্টটি কপি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন

