নিখোজের ৪৪ ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

0
976

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীতে গোসলে নেমে নিখোজের ৪৪ ঘন্টা পর স্কুল ছাত্র জিহাদের (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে আটটায় চরগরবদী ফেরিঘাটে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত জিহাদ মুরাদিয়া ইউনিয়নের মিন্টু মীরার ছেলে ও চর বয়রা মাধ্যমিক বিদ্যালয়রে চতুর্থ শ্রেনীর ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চরগরবদী ফেরিঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে লাসটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। 

Advertisement

গত শনিবার দুপুর একটায় জিহাদসহ তার ৫ বন্ধু পাংশিঘাটা খেয়াঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে গোসলে নামেন। এসময় জিহাদ সাঁতার না জানায় স্রোতের টানে ভেসে যায়। পরে গত দুইদিন ওই নদীতে জিহাদকে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here