নিখোঁজের তিন দিন পর রিকশাচালকের লাশ উদ্ধার

0
538

নিখোঁজের তিন দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কের পাশের নালা থেকে গলায় গামছা পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম শামীম মিয়া (১৫)।

Advertisement

সে উপজেলার দুর্গাপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে শামীম মিয়া একই এলাকার আনোয়ার মিয়ার গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়। সারাদিন রিকশা চালিয়ে প্রতিদিন রিকশাটি গ্যারেজে জমা দিলেও সেদিন রিকশাটি জমা দিতে গ্যারেজে যায়নি এবং বাড়িতেও ফেরেনি। পরদিন রোববার সকাল থেকে নানা স্থানে খোঁজ নিয়েও তাকে না পেয়ে ওইদিন রাতেই আশুগঞ্জ থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পরে সোমবার রাতে বাহদুরপুর-তালশহর সড়কের পাশে নালার পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে স্বজনরা পুলিশকে খবর দিলে রাতেই লাশ উদ্ধার করে। মঙ্গলবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিখোঁজ শামীমের লাশ উদ্ধার হলেও রিকশাটি উদ্ধার সম্ভব হয়নি। আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। মনে হচ্ছে কেউ শ্বাসরোধ করে হত্যা করে রিকশাটি নিয়ে গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here