না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন

0
1516

অপরাধ বিচিত্রা ডেস্ক: নরসিংদীর পলাশ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন (৭৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।৭ মে মঙ্গলবার সকাল ১১টায় ঘোড়াশাল পৌর শহরের টেঙ্গর পাড়ায় তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরাধ বিচিত্রার নরসিংদীর জেলা প্রতিনিধি মাহবুব সৈয়দ বলেন,

Advertisement

আমার পিতা দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সার ও ব্রেন সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল ও সর্বশেষ মিরপুর ডেল্টা হসপিটালে চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসি। পরে ৭ মে মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ আসর ৫টা ৩০ মিনিটে ঘোড়াশাল মূসাবিন হাকিম ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় । এ নামাজ শেষে পারিবারিক কবরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা শেষে বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন এর দাফন সম্পন্ন হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here