না ফেরার দেশে চলে গেলেন জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা সাভানগিরাই

0
749

আফ্রিকার দেশ জিম্বাবুয়ের প্রধান বিরোধীদলীয় নেতা মরগ্যান সাভানগিরাই মারা গেছেন। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ছাড়েন ৬৫ বছর বয়সী সাভানগিরাই। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সূত্র: বিবিসি, আল জাজিরা।

Advertisement

 

সাভানগিরাইয়ের দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এর ভাইস প্রেসিডেন্ট এলিয়াস মুডজুরি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

২০০০ সালে এমডিসি পার্টি গঠন করেন সাভানগিরাই। তিনি মূলত জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে বিখ্যাত হয়েছিলেন। রাজনৈতিক জীবনে তাকে কারাভোগ করতে হয়েছে।

২০০৮ সালে চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সাভানগিরাইকে প্রধানমন্ত্রীত্ব দেন সাবেক প্রেসিডেন্ট মুগাবে। ২০১৩ সালের নির্বাচনে সাভানগিরাই বিপুল ভোটে হেরে যান।

মুগাবের বিপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে সোচ্চার হলেও সাভানগিরাই নিজের রাজনৈতিক দলের মধ্যে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন বলে অভিযোগ করেন এমডিসি’র কয়েকজন নেতা।

অপরাধ বিচিত্রা/১৫.০২.২০১৮

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here