নারী শ্রমিক ধর্ষিত, ধর্ষক আটক

0
704

দিনাজপুরের ফুলবাড়িতে মির্জা অটোরাইস মিলের এক নারী শ্রমিক (৪০) ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ৮টায় কাজ শেষে বাড়ী ফেরার পথে নুরাজুল ইসলাম মুকুল (৪৫) নামে এক মুরগী ব্যবসায়ী তাকে জোর পূর্বক ধর্ষণ করে,বলে জানিয়েছেন ওই নারী শ্রমিক।

Advertisement

 

এই ঘটনায় ওই নারী শ্রমিক নিজে বাদী হয়ে, ধর্ষক নুরাজুল ইসলাম মুকুলকে আসামী করে ফুলবাড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষক মুরগী ব্যবসায়ী নুরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। আটক নুরাজুল ইসলাম উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে। ভিমলপুর মোড়ে তার একটি বয়লার মুরগীর দোকান রয়েছে। ফুলবাড়ি থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন,ধর্ষিতা ফুলবাড়ির মির্জা অটো রাইস মিলের একজন নারী শ্রমিক। সে প্রতিদিনের ন্যায় কাজ শেষে বাড়ী ফেরার পথে,ধর্ষক নুরাজুল ইসলাম মুকুল তাকে তার মুরগীর দোকানের পিছনে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার জবান বন্দি অনুযায়ী ধর্ষক নুরাজুল ইসলামকে ওই দিন রাতে তার বাড়ী থেকে আটক করা হয়। ওসি বলেন ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here