নারী নিহত ট্রেনে কাটা পড়ে

0
756

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে খিলক্ষেত রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ

Advertisement

ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার এএসআই মো. রবিউল্লাহ। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ রয়েছে, নিহত ওই নারীর পরনে ছিল লাল ও কমলা রংয়ের সালোয়ার-কামিজ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here