নারীদের পর্দা করার প্রতি গুরুত্বারোপ

0
198

যাদের ব্যাপারে আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল সরাসরি জাহান্নামে প্রবেশ করার কথা উল্লেখ করেছেন, বেপর্দা নারী তাদের অন্যতম। মুসলিম নারীদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ তা‘আলা মুসলিম নারীদেরকে নিজ গৃহে অবস্থান করতে বলেছেন। যেমনটি তিনি বলেন,وَقَرْنَ فِيْ بُيُوْتِكُنَّ وَلاَ تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الأُولَى ‘তোমরা স্বগৃহে অবস্থান কর, প্রাচীন জাহেলী যুগের নারীদের মত নিজেদেরকে প্রদর্শন কর না’ (আহযাব ৩৩/৩৩)।

Advertisement

.

আল্লাহ তা‘আলা অন্যত্র বলেন, ‘হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলে দাও যে, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না’ (আহযাব ৩৩/৫৯)।

.

অন্যত্র তিনি বলেন, ‘হে নবী! তুমি ঈমানদার নারীদের বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তাদের গ্রীবা ও গলদেশ চাদর দ্বারা ঢেকে রাখে’ (নূর ২৪/৩১)।

.

এমনিতেই যা প্রকাশ হয়ে পড়ে অথবা যা প্রকাশ করতে বাধ্য তা ব্যতীত পুরো শরীর চাদরাবৃত রাখাই মুসলিম রমণীদের কর্তব্য।

.

.

পবিত্র কুরআনের ন্যায় ছহীহ হাদীছে নারীদের পর্দা প্রথার প্রতি অত্যধিক গুরুত্বারোপ করা হয়েছে। সাথে সাথে পুরুষকে তাদের থেকে সর্তক থাকতে বলা হয়েছে।

.

আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন,فَاتَّقُوا الدُّنْيَا واتَّقوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِيْ إِسْرَائِيْلَ كَانَتْ فِي النِّسَاءِ. ‘তোমরা দুনিয়া এবং নারীদের থেকে সাবধান থাক। কারণ নিশ্চয়ই বনী ইসরাঈলের প্রথম ফিতনা নারীদের মধ্যেই ঘটেছিল’।

[1]. মুসলিম হা/৭১২৪; আহমাদ হা/১১১৮৫; মিশকাত হা/৩০৮৬।]

.

উক্ববা ইবনু আমের (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন,إِيَّاكُمْ وَالدُّخُوْلَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنْ الأَنْصَارِ يَا رَسُوْلَ اللهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ. ‘তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থাক। একজন ছাহাবী বললেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! দেবর সম্পর্কে কি বলছেন? রাসূল (ছাঃ) বললেন, ‘দেবর মৃত্যু সমতুল্য’।

[2]. বুখারী হা/৫২৩২; মুসলিম হা/৫৮০৩; মিশকাত হা/৩১০২।

.

ইবনু মাস‘ঊদ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন,الْمَرأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتْ إِسْتَشْرَفَهَا الشَّيْطَانُ. ‘নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয়, তখন শয়তান তাকে নগ্নতার প্রতি উদ্বুদ্ধ করে তুলে’।

[3]. তিরমিযী হা/১১৭৩; মিশকাত হা/৩১০৯, সনদ ছহীহ।

.

উপরোক্ত হাদীছগুলোতে নারীদের পর্দার বিষয়টি খুব গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। তাদের পর্দার বিধান মেনে চলার মধ্যেই মানব জাতির কল্যাণ নিহিত। তাদের পর্দার বিধান লঙ্ঘিত হ’লে নানান সমস্যায় মুসলিম জাতিকে পড়তে হবে সেদিকেও ইঙ্গিত দেয়া হয়েছে।

.

পুরুষের বেশ ধারণকারী নারী অভিশপ্ত : নারীরা পুরুষের বেশ ধারণ করতে পারে না। কেননা পুরুষের বেশ ধারণ করা মহাপাপ। তারা পুরুষের পোশাক বা কোন পরিধেয় বস্ত্র পরতে পারে না। কেউ পরলে তার প্রতি রাসূলুল্লাহ (ছাঃ) অভিশাপ করেছেন। যেমন ইবনু আববাস (রাঃ) বলেন,لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ. ‘নবী করীম (ছাঃ) পুরুষের বেশ ধারণকারী নারীর প্রতি অভিশাপ করেছেন এবং নারীর বেশ ধারণকারী পুরুষের প্রতি অভিশাপ করেছেন’।

[4]. বুখারী হা/৫৮৮৬; মিশকাত হা/৪৪২৮।

.

আবূ হুরায়রা (রাঃ) বলেন,أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَنَ الرَّجُلَ يَلْبَسُ لُبْسَةَ الْمَرْأَةِ وَالْمَرْأَةَ تَلْبَسُ لُبْسَةَ الرَّجُلِ ‘রাসূল (ছাঃ) সেই পুরুষের প্রতি অভিশাপ করেছেন যে মহিলার পোষাক পরিধান করে এবং সে মহিলার প্রতি অভিশাপ করেছেন যে পুরুষের পোষাক পরিধান করে’।

[5]. আবূদাঊদ হা/৪০৯৮; মিশকাত হা/৪৪৬৯, হাদীছ ছহীহ।

.

.

.

#বেপর্দা_নারী_জান্নাতে_যাবে_না :

.

নারীরা পর্দা রক্ষা না করলে তাদেরকে জাহান্নামে যেতে হবে। কেননা ইসলামে পর্দা নারীর জন্য আবশ্যকীয় বিধান। যা কোন অজুহাতে অবহেলা করার সুযোগ নেই। আর তা লঙঘন করা মহাপাপ।

.

যেমন আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘দুই শ্রেণীর লোক জাহান্নামী রয়েছে যাদেরকে এখনও আমি দেখিনি। (প্রথম শ্রেণী) এমন সম্প্রদায় যাদের হাতে গরু পরিচালনা করার লাঠি থাকবে, যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে। (দ্বিতীয় শ্রেণী) নগ্ন পোষাক পরিধানকারী নারী, যারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা বক্র উঁচু কুঁজ বিশিষ্ট উটের ন্যায় হবে। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সেই সুগন্ধি এত এত দূর হ’তে পাওয়া যায়। অন্য বর্ণনায় রয়েছে, ‘এক মাসের পথের দূরত্ব হ’তে পাওয়া যায়’।

[6]. মুসলিম হা/৭৩৭৩; আহমাদ হা/৮৬৫০; মিশকত হা/৩৫২৪।

.

অত্র হাদীছ দ্বারা পরিষ্কারভাবে বুঝা যায় বেপর্দা নারীরা জান্নাত লাভ করতে পারবে না। এমনকি জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। ফলে তাদের শেষ পরিণতি হবে জ্বলন্ত অগ্নি। যেখানে তারা চিরকাল জ্বলতে থাকবে। এ বিষয়গুলো ইমামগণ স্বীয় মুছল্লী ও জনতার নিকট প্রচার করবেন।

.

.

#দৃষ্টি_আকর্ষণ:

.

কন্যা শিশু সাবালিকা হ’লে এবং তার শারীরিক গঠনে পরিবর্তন দেখা দিলে তাকে পর্দার পোষাক পরাতে হবে। তবে সাবালিকা হওয়ার পূর্ব থেকেই পর্দার অভ্যাস গড়ে তোলা যরূরী (ফাতাওয়া লাজনা দায়েমা ১৭/২১৯)। কেননা রাসূল (ছাঃ) সাত বছর বয়স থেকে শিশুদের ছালাতের আদেশ দানের জন্য অভিভাবকদের প্রতি নির্দেশ দিয়েছেন…

(আবুদাঊদ হা/৪৯৫; আহমাদ হা/৬৬৮৯; মিশকাত হা/৫৭২)।

.

ছাহাবায়ে কেরাম তাদের শিশুদের ছালাত ও ছিয়ামের প্রশিক্ষণ দিতেন। এমনকি মায়েরা ছিয়ামরত শিশুদের খেলনা দিয়ে খাবারের কথাজ ভুলিয়ে রাখতেন…

(বুখারী হা/১৯৬০; মুসলিম হা/১১৩৬)।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here