নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামে দুর্ধর্ষ ডাকাতি

0
839

নারায়ণগঞ্জ সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ এর সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও ভুক্তভোগীদেরর সাথে কথা বলে জানা যায়, গতরাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার সময় এই ঘটনা ঘটে। ডাকাতদল প্রথমে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রথমে সমস্ত মালামাল তছনছ করে।

Advertisement

পরে আলমারি ভেঙ্গে সিন্দুক থেকে তিন লক্ষ টাকা সহ প্রায় ৫ থেকে ৬ ভড়ি স্বর্নালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ বিষয় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেন শফিকুল ইসলামের ছেলে মোঃ ইকবাল হোসেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেছেন ডাকাতদের অবিলম্বে গ্রেপ্তার এর ব্যবস্থা করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here