নারায়নগঞ্জে সাংবাদিককে প্রাননাশের হুমকি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 34195

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (34195, 'post_views_count', '0')

0

স্টাফ রিপোর্টারঃ নারায়নগঞ্জের সোনারগা উপজেলার কুখ্যাত ভুমিদস্যু ও মাদক ব্যবসায়ী রাসেল গ্রুপের বিরুদ্ধে সাংবাদিককে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোনারগায়ে ভুমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ করার জের ধরে আমাদের কন্ঠের স্টাফ রিপোর্টার এস এম রাজু আহম্মেদ প্রাননাশের হুমকি প্রদান করে রাসেল গং। এব্যাপারে সোনারগাও থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-১০১৭।

Advertisement

 

জানা গেছে, সোনারগা উপজেলার দুধঘাটা গ্রামের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের পুত্র ভুমিদস্যু ও মাদক ব্যবসায়ী রাসেল ভুঁইয়া গত ২০/১১/২০১৮ ইং তারিখে রাত ৮ টার দিকে ২০/২৫ জনের একটি সংবদ্ধ দল নিয়ে আমাকে বাজারের মধ্যে আটক করে প্রাননাশের হুমকি প্রদান করে। রাজু আহম্মেদ দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার। বর্তমানে ঢাকায় কর্মরত । অন্য দিকে রাসেল তাদের এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ভুমিদস্যু ও সন্ত্রাসী। তার পিতা সিরাজুল ইসলাম পিরোজপুর ইউনিয়নের একজন সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে এই ইউনিয়নের বিএনপির সভাপতি। তাদের ভয়ে এলাকার সাধারন জনগন কোন প্রতিবাদ করার সাহস পায় না। ইতি পূর্বে মাদক ও অবৈধ ডেজার ব্যবসা, সোনারগায়ের মানবাধিকার কর্মীর চোখ উৎপাটন সহ বিভিন্ন শিরোনামে একাধিক ক্রাইম নিউজ প্রকাশ করে সাংবাদিক রাজু আহমেদ। পাশাপাশি রাসেলের আত্মীয় তার ভাগনীকে অপহরন করে নিয়ে গেলে রাজু সোনারগাও থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে। এতে সন্ত্রাসী রাসেল ও তার বাবা রাজুর প্রতি চরম ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে রাসেল তার সহযোগিদের নিয়ে ঢাকা থেকে বাড়ী যাওয়ার পথে বটতলা বাজারের মধ্যে রাজুকে আটক করে হুমকি প্রদান করে। রাসেল তাকে বলে- তুই বড় সাংবাদিক হয়ে গেছিস। ভালো হয়ে যা, তানাহলে তোকে জানে মেরে ফেলবো। তোর জন্য আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। ইত্যাদি অনেক কথা। রাসেল শুধু তাকে হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, সে বাড়ী থেকে ঢাকা চলে আসার পর রাসেল তার বাহিনী রাজুর বাড়িতে পাঠিয়ে তার মা ও স্ত্রীকেও ভয়ভীতি প্রদর্শন করে। রাসেল বাহিনী এহেন অত্যাচার থেকে রক্ষা পেতে রাজু মাননীয় আইজিপি বরাবর ২৬/১১/১৮ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগটি সোনারগাঁও সার্কেল এসপি তদন্তের জন্য ৫/৩/২০১৯ ইং তারিখে উভয়পক্ষ তার অফিসে ডেকে এনে বিস্তারিত শুনেন। কিন্তু সার্কেল এসপি রাজুর কারনে কেন সন্ত্রাসী রাসেল বাহিনীকে ডেকে আনলেন এজন্য রাসেল বাহিনী রাজুর প্রতি আরো বেশী উত্তেজিত হয়ে উঠে এবং রাজুকে খুন করবে প্রতিজ্ঞা করেছে। এতে সাংবাদিক রাজু ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা দিন কাটাচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here