নারায়ণগঞ্জ শহরে জাপানি বিনিয়োগ রয়েছে

0
625

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জাপানের নারোতো সিটির মধ্যে ফ্রেন্ডশিপ সিটি সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারোতো সিটির মেয়র মিচিহিকো ইজোমি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, জাপান আমাদের বন্ধু দেশ।

Advertisement

তারা এখন মনে করছে বাংলাদেশে যদি কোনো বিনিয়োগ করা হয়, যদি কোনো সাহায্য করা হয়, তবে সেটা মানবতার জন্য কাজে লাগবে, মানুষের জন্য কাজে লাগবে।

তিনি বলেন, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদের বিষয়গুলো দুটি শহর পরস্পরের সঙ্গে বিনিময় করবে।

মন্ত্রী আরো বলেন, নারায়ণগঞ্জ শহরে জাপানি বিনিয়োগ রয়েছে। ভবিষ্যতে তারা বিনিয়োগ বাড়াতে আগ্রহী। মানবসম্পদ খাতে প্রয়োজনীয় ট্রেনিং প্রদান করে দক্ষতা বাড়ানো ছাড়াও বাংলাদেশ থেকে তারা কর্মি নিতেও আগ্রহী।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকায় জাপানের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার হিরোইয়োকি ইয়ামাইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ খাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে সহায়তা করবে জাপানের নারোতো সিটি। ফ্রেন্ডশিপ সিটি বা সিস্টার সিটি ধারণা জাপানে বেশ জনপ্রিয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক শহরের সাথে জাপানের বিভিন্ন শহরের এরকম সিস্টার সিটি সমঝোতা চুক্তি রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here