নামাযের ফযীলত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 71962

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (71962, 'post_views_count', '0')

0

হযরত কা‘ব ইবনে উজরা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, আমাকে একদিন হুযূর (সা:) বললেন: হে কাব ইবনে উজরা, আমার পরে কিছু আমীর হবে তাদের (অমঙ্গল) থেকে আমি তোমাকে আল্লাহর আশ্রয়ে দিচ্ছি। যে ব্যক্তি তাদের দরজায় যাবে এবং তাদের মিথ্যাচারে তাদের সমর্থন দিবে তাদের যুলুমে তাদেও সহযোগিতা করবে, তার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমার সঙ্গেও তার কোন সম্পর্ক নেই। সে হাওযে কাওছারে পানি পান করতে আমার নিকট আসতে পারবে না। আর যে ব্যক্তি তাদের দরজায় যাবে না এবং তাদের মিথ্যাচারে তাদের সমর্থন করবে না, তাদের যুলুমে তাদের সহযোগিতা করবে না সে আমার এবং আমি তার। অবশ্যই সে হাওযে কাওছারে পানি পান করতে আমার নিকট আসবে।

Advertisement

হে কা‘ব ইবনে উজরা, সালাত হল দলীল, সাওম হল রক্ষাকারী বর্ম, পানি যেমন আগুন নিভিয়ে দেয় তেমনি দান-সাদকা ও গুনাহ সমূহ দূরীভূত করে দেয়।

হে কা‘ব ইবনে উজরা, হারাম খেয়ে যে গোশতের বৃদ্ধি ঘটেছে দোযখের আগুন হল তার যোগ্য।

হযরত ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এ হাদীসটি গরীব।

( তিরমিযী শরীফ- হাদীস নং- ৬১২)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here