নাটোরের গুরুদাসপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

0
597

ব্যুরো অফিস, রাজশাহীঃ ঃ নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় এলাকা থেকে একটি সটগান, ৬ রাউন্ড গুলি ও একটি চাপাতিসহ আমানত ফকির নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার সন্ধ্যার পর গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়ার আমানত ফকিরের নিজ বাড়ী থেকে অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমানত ফকির চাঁচকৈড় বাজারপাড়ার এলাকার গিয়াস উদ্দিন ফকিরের ছেলে।

Advertisement

র‌্যাব-৫ এর সিপিসি-২ এর মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকার গিয়াস উদ্দিন ফকিরের ছেলে আমানত ফকিরের বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার বাড়ীর ল্যাট্রিনের পাশে সংরক্ষন করা অবস্থায় একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খোলার পর সেই প্যাকেট থেকে একটি সটগান, ৬ রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার এবং অস্ত্র সংরক্ষনের অপরাধে আমানত ফকিরকে আটক করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আমানত ফকিরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষনের অভিযোগে মামলা দায়ের করে গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here