নাঙ্গল‌কো‌টে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

0
735

কুমিল্লা প্রতিনিধি: নাঙ্গল‌কোট উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বাঙ্গালির জাতীয় জীবনে এই গৌরবময় দিনে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গতকাল ২৬ মার্চ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নাঙ্গল‌কোট উপজেলা প্রশাসন ও উপ‌জেলা প‌রিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তেলন ও আলোকসজ্জা করা হয়। সকাল ৮টায় নাঙ্গল‌কোট এ  অার উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গালর্স গাইড, কাবদল এ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। শেষে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রীড়া অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন করা হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

Advertisement

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হো‌সেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নাঙ্গল‌কোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছু উ‌দ্দিন কালু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, আ.লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, আ.লীগের যুগ্ম আহবায়ক সাদেক হোসেন ভূঁইয়া, আবুল খায়ের আবু, স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা: দেব দাস দেব, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: ইসহাক মিয়া, চেয়ারম্যান মজিবুর রহমান ও সিরাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন।
বেলা ২টায় সংশ্লিষ্ট হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সময়সূচী অনুযায়ী জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়।
বিকেলে নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয়  মাঠে উপজেলা প্রশাসন বনাম উপজেলা চেয়ারম্যান একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here