নাঙ্গলকোট প্রেস ক্লাবের কমিটি গঠন

0
1128

কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। বুধবার
ক্লাব সদস্য সচিব আবুল খায়েরের সভাপতিত্বে এক জরুরী সভায় ক্লাবের অস্থায়ী
কার্যালয়ে ১৫ সদস্য বিশিষ্ট ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়।
সভায় সকল সদস্যগণের সম্মতিক্রমে দৈনিক ডাকপ্রতিদিনের স্টাফ রিপোর্টার এ এইচ এম আবুল খায়েরকে সভাপতি, মোহনা টিভির নাঙ্গলকোট প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজ সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো. ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করা হয়।

Advertisement

কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক এশিয়ান এইজ পত্রিকার প্রতিনিধি মো: কামাল হোসেনর জনি সহসভাপতি, দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি মো: জহিরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার
প্রতিনিধি শরীফ আহমেদ মজুমদার অর্থ সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মো: দুলাল মিয়া দপ্তর সম্পাদক, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি মো. রেজাউল করিম রাজু প্রচার সম্পাদক, দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রতিনিধি এ একে এম মারুফ হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,
দৈনিক নাঙ্গলকোট.কম এর প্রকাশক মো: জাহাঙ্গীর আলম আইটি বিষয়ক সম্পাদক,
দি ডেইলি মুন পত্রিকার প্রতিনিধি গোলাম কিবরিয়া সদস্য ও সিটিজি ক্রাইম টিভি প্রতিনিধি আব্দুর রহিম বাবলুকে সদস্য করে কমিটি গঠন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here