কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের ২০১৭-১৯ সেশনের কমিটির পরিচিতি সভা ও লেখক সংবর্ধণা অনুষ্ঠান গতকাল ১১ মে শুক্রবার বিকাল ৪টায় নাঙ্গলকোট পৌরশহরস্থ ডা. জামান্স কিন্ডারগার্টেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মজুমদারের প্রাণবন্ত উপস্থাপনায় ও সংগঠনের সভাপতি মো: তাজুল ইসলামের সভাপতিত্বে শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সমাজকল্যাণ সম্পাদক এইচ এম আজিজুল হক, স্বাগত বক্তব্য রাখেন, সহ-সভাপতি আজিম উল্যাহ হানিফ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নিবার্হী অফিসার মো: দাউদ হোসেন চৌধুরী। তিনি বলেন- ‘নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন নামে নাঙ্গলকোটে লেখকদের কোন সংগঠন আছে এর আগে জানতাম না, আমাকে দাওয়াত দেওয়ার আগে। তবে এটি ভালো একটি সংগঠন। এটির পথচলা সুগম হোক।
এগিয়ে যাক। সরকারি কর্মকর্তা হিসেবে এই সংগঠনের পাশে আমি থাকবো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদেক হোসেন ভূইয়া, অধ্যাপক নুরুল্লাহ মজুমদার, নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র একে এম মনিরুজ্জামান খান, ভাষাসৈনিক-সাপ্Íাহিক লাকসাম সম্পাদক আবদুল জলিল, নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আবু, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ লেখক ইয়াছিন মজুমদার, লেখক ও সাহিত্যিক ফারুক শাহরিয়ার, প্রবীন কবি ও উপন্যাসিক এস এম আবুল বাশার, সাপ্তাহিক সময়ের দর্পণ সম্পাদক এ এফ এম শোয়ায়েব, সাপ্তাহিক সবুজপত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন, জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মজুমদার।
আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ শফিকুর রহমান রেজা, শাহ আলম কালাম, বাপ্পি মজুমদার ইউনুস, আফজাল হোসাইন মিয়াজী, মোহাম্মদ আলাউদ্দিন মজুমদার, রবিউল হোসাইন রাজু, কুলছুম আক্তার, আবদুর রহিম বাবলু, আছিতা সুলতানা তারিন, কবি তাছলিমা শাহনূর, কবি কিরণ আহমেদ, কবি ইব্রাহিম খলিল, কবি নুর মোহাম্মদ নয়ন, মোহাম্মদ সোহরাব হোসেন, সহকারী শিক্ষিকা কুলছুম আক্তার, প্রবাসী কল্যান ইউনিটের সদস্য আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে লেখকদের সংবর্ধনা অতিথিবৃন্দ তুলে দেন ও সংবর্ধিত লেখকগণ অনুভূতি প্রকাশ করেন।

