নাঙ্গলকোটে বিয়ের পাত্রী দেখাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৪

0
819

জামাল উদ্দিন স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে বিয়ের পাত্রী দেখাকে কেন্দ্র করে সংঘর্ষে এক পরিবারের ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে। গত বৃহসম্পতিবার রাতে উপজেলার রায়কোট ইউনিয়নের পিপড্ডা গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আহতদের সূত্রে জানা যায়, বৃহসম্পতিবার রাতে পিপড্ডা গ্রামের সেরাজুল হকের মেয়ে দেখার জন্য উপজেলার মৌকরা ইউপির আলীয়ারা গ্রাম থেকে বর পক্ষের লোকজন আসেন। বর পক্ষের লোকজন ওই দিন রাতে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ি পেরার পথে সেরাজুল হকের ভাই আমিন ও তাঁর স্ত্রী ফরিদা বেগম ওই মেহমানদেরকে তাদের ঘরে যাওয়ার জন্য বলেন। এ সময় সেরাজুল হক ও তার স্ত্রী রহিমা বেগম বাঁধা দিলে ঊভয়ের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সেরাজুল হকের স্ত্রী রহিমা বেগম, ছেলে কামরুল, ইয়াছিন ও সেরাজুল হকের শালিকা ফাতেমা গুরতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here