নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

0
719

কুমিল্লা প্রতিনিধি
নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন, ইউপি সদস্য নজির আহম্মেদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নুরুল আমিন নুরু প্রমুখ। বাজেট ঘোষণা করেন, ইউনিয়ন পরিষদ সচিব গরিব নেওয়াজ শাকিল। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে- ১কোটি ১৮লাখ ৭৬ হাজার ৭শ ৭৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১কোটি ১৮লাখ ৭৬হাজার ৭শ ৭৪ টাকা।
এসময় উপস্থিত ছিলেন-ইউপি সদস্য মাহবুবুল হক, শাহজাহান মিয়াজী, কামাল হোসেন, নুরুল ইসলাম, মোঃ মোস্তফা, জসিম উদ্দিন মোল্লা, মাঈন উদ্দিন মুজমদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহানা আক্তার দেলু, আয়েশা সিদ্দিকা, মুরশিদা বেগম, রায়কোট উত্তর ইউপি ছাত্রলীগ সভাপতি মাসুদ মিয়াজী, সাধারণ সম্পাদক আবদুল আহাদ মজুমদারসহ মাহিনী বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Advertisement

সভাপতির বক্তব্যে রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মজুমদার মহান স্বাধীনতা যুদ্ধে ৩ লক্ষ শহীদ এবং ২লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে যারা দেশ স্বাধীন করেছেন তাদেরকে শ্রদ্ধাভবে স্মরণ করেন। এছাড়া স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণসহ ১৫আগষ্টের কালোরাত্রিতে যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণসহ তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। মাষ্টার রফিকুল ইসলাম আরো বলেন-বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। উন্নয়নের অংশীদার হিসেবে রায়কোট উত্তর ইউনিয়নও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, অবকাঠামোসহ সর্বস্তরে উন্নয়নের সাথে এগিয়ে চলতে হবে। আজকের এই বাজেট ঘোষণার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করবো। ইতিমধ্যে ইউপি সদস্যদের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন, স্বাস্থ্যসেবাসহ কি কি সমস্যা আছে সেগুলো চিহিৃত করার জন্য বলেছি। বিভিন্ন ওয়ার্ডে সু-শাসন, সামাজিক নিরাপত্তা, ন্যায় বিচার যাতে হয় সেজন্য আমরা কাজ শুরু করেছি।
বর্তমানে নাঙ্গলকোটে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। রায়কোট ইউনিয়নে শতভাগ বিদ্যুৎসহ রাস্তাঘাট পাকাকরণের কাজ সম্পন্ন হয়েছে। পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে রায়কোট উত্তর ইউনিয়নকে একটি মডেল, ডিজিটাল এবং উন্নত ইউনিয়নে পরিণত করতে পারবো। এব্যাপারে আমি আমার ইউপি সদস্যসহ এলাকাবাসীর সহযোগিতা চাই। বর্তমানে মাদক সবচাইতে বড় সমস্যা। যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্যেকের অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমার ইউনিয়নে বাল্য বিবাহ কোনভাবেই হতে দেয়া যাবে না। কোন মেয়ের ১৮বছরের নিচে যাতে বিয়ে না হয় সেজন্য সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেক বাজারে মদ, জুয়া বন্ধ করতে হবে। আপনাদের জন্য ২৪ঘন্টা আমার দরজা খোলা রয়েছে। যে কোন সমস্যা নিয়ে আমার কাছে আসবেন। আমাদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করবো। আমি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here