জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ঢালুয়া হাইস্কুল নিবার্চন আজ ৬ মে শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। নিবার্চনে ১১ জন প্রার্থী ১ থেকে ১১ নং ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢালুয়া হাইস্কুলে পড়–য়া শিক্ষার্থীদের অভিভাবকরা আশেপাশের প্রায় ১২/১৩ টি গ্রাম থেকে ছুটে এসে ভোট প্রদান করছেন। বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে ১৩ শত জন। তাদের বাবা কিংবা মাগণ সারিবদ্ধভাবে ভোট প্রদান করতে দেখা গেছে। দুপুর ১২ টায় সংবাদটি তৈরি করার সময় পর্যন্ত কোনরুপ বিশৃংখলা ছাড়াই নিবার্চন অনুষ্ঠিত হতে দেখা গেছে। নির্বাচনী এলাকার এরিয়ার বাইরে গ্রামবাসীসহ ভোটার,প্রার্থীরা, উৎসুকজনতা, নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সাংবাদিকরা অবস্থান করছেন। ভোট বিকাল ৪ টা পর্যন্ত চলবে। সকাল থেকে ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাসান ভূইয়া বাছির ও উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিরা ভোট কেন্দ্র পর্যবেক্ষন করেছেন। পরবর্তী খবর (সংবাদ) জানতে অপেক্ষা করুন (আমরা ৫ টার মধ্যেই তৈরি করছি)।
নাঙ্গলকোটের ঢালুয়া হাইস্কুল নিবার্চন চলছে…
Advertisement
Advertisement
