হযরত আবূ হুমায়েদ আল-সাঈদী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) সিজদার সময় তাঁর নাক, ও কপালকে মাটিতে স্থির করে স্থাপন করতেন, শরীরের দুই পাশ থেকে উভয় হাত সরিয়ে রাখতেন এবং কাঁধ বরাবর দুই হাত রাখতেন। আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: হযরত আবূ হুমায়েদ (র:) কর্তৃক বর্ণিত হাদিসটি হাসান ও সহীহ।
উলামায়ে কেরামগণ এই হাদিসটি অনুসারে আমল করেছেন। তাঁরা বলেছেন, নাক ও কপাল উভয়ের উপর সিজদা করতে হবে। কেউ যদি নাক বাদ দিয়ে শুধু কপালের উপর সিজদা করে তবে একদল আলেমের মতে তা যথেষ্ট হবে। উলামাদের অপর একদল বলেন, কপাল ও নাক উভয়ের উপর সিজদা না করা পর্যন্ত সিজদা আদায় হবে না।
(তিরিমিযী শরীফ-হাদিস নং-২৭০)
আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে দাওয়াত পৌছে দিবো।

