নাঃগঞ্জে ছোট ভাইয়ের প্রেমিকাকে তুলে নিয়ে গণধর্ষণ বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 53465

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (53465, 'post_views_count', '0')

0

নারায়ণগঞ্জ প্রতিনিধী: নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) গণধর্ষণের অভিযোগ উঠেছে বড় ভাই ও বন্ধুর বিরুদ্ধে। মাদ্রাসা ছাত্রীর মা আড়াইহাজার থানায় একটি মামলা দায় করে। এই মামলার অভিযোগে পুলিশ সেই দুই ভাইসহ তিনজনকে গ্রেফতার করেছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে আড়াইহাজারের ব্রাহ্মন্দী এলাকা থেকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মোতালিবের দুই ছেলে নজরুল (২৫) ও বাদল (৩৭) এবং একই এলাকার মধ্যপাড়ার আবুল হোসেনের ছেলে মুছা (২৪)।

মামলার সূত্রে জানা গেছে, গণধর্ষণের শিকার কিশোরী আড়াইহাজার উপজেলার ডহর মারুয়াদী এলাকার স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্রী। কিশোরীর সাথে নিজের নাম-পরিচয় গোপন করে সাগর নামে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে অভিযুক্ত নজরুল। গত ১২ অক্টোবর সকালে ওই কিশোরী মাদ্রাসা থেকে বাসায় এলে সন্ধা ৭টায় পরীক্ষার ফি দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেয় তার মা। আধা ঘন্টা পর কিশোরীর মা মাদ্রাসায় গিয়ে জানতে পারেন তার মেয়ে মাদ্রাসায় যায়নি। বাসা থেকে বেরিয়ে কিশোরী অভিযুক্ত নজরুলের সাথে দেখা করলে তার পরিচয় প্রকাশ পায়।

প্রতারণা করে নিজের পরিচয় গোপন করায় কিশোরী চলে আসার চেষ্টা করলে নজরুল বাঁধা দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে নজরুলের বড় ভাই বাদল ও মুছা কিশোরীকে দেখতে পেয়ে কিশোরীকে বাড়িতে পৌছে দিবে বলে নজরুলকে তাড়িয়ে দেয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ব্রান্মন্দী এলাকার রবিন্দ্র বাবুর পুকুর পাড়ের একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে বাদল ও মুছা গনধর্ষণ করে কিশোরীকে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here