নাঃগঞ্জের বন্দরে ৭ কেজি গাঁজা ও ১৯০০পিস ইয়াবাসহ একই পরিবারের তিন জন আটক

0
438

এম.ডি অনিক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই কামালের অভিযানে ৭কেজি গাঁজা ও ১হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে বুধবার  রাত ১১টায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাজা ও ইয়াবা সহ তিন জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো,ছোটবাগ এলাকার মৃত সুবেদ আলীর ছেলে তোফাজ্জল(৬০) ও তার ছেলে রিপন(২৫) ও স্ত্রী আমেনা বেগম।

Advertisement

নারায়ণগঞ্জ খ- সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৭কেজি গাঁজা ও ১হাজার ৯০০পিস ইয়াবাসহ একই পরিবারের তিন জনকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে। তারা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিলো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here