প্রতিনিধি: দখল-দূষণমুক্ত প্রবহমান নদী, বাঁচবে প্রাণ ও প্রকৃতি”এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো নরসিংদী পলাশে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস।রবিবার-সকাল ১০ টায় ঘোড়াশাল পোষ্ট অফিস রোডে বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলনের আয়োজনে মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা মেয়র মোঃশরীফুল হক(শরীফ)।এছাড়াও মানবন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দিয় কমিটির যুগ্ন যুব বিষয়ক সম্পাদক আবু সাইদ স্বপন। পলাশ প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি।সাধারন সম্পাদক-আশাদুল্লাহ মনা।ঘোড়াশাল পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন,কাউন্সিলর কামরুল ইসলাম,জাতীয় ছাএ সমাজের কেন্দিয় সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান,বাঁচাও শীতলক্ষ্যা নদী আন্দোলনের আহবায়ক শাহ বোরহান মেহেদী প্রধান সম্বন্নয়ক মাহবুব সৈয়দ প্রমূখ।সাংবাদিক, শিক্ষক, ছাএনেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। মানবন্ধনে শীতলক্ষ্যা সহ নরসিংদীর সকল নদী দখল ও দূষণের হাত থেকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ গ্রহন করার দাবি জানান।
