নরওয়ের রাষ্ট্রদূতের সাথে-বাণিজ্যমন্ত্রীর বৈঠক আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে বিজয়ী দল সরকার গঠন করবে

0
565

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ, অংশ গ্রহনমূলক ও প্রতিদ্বন্দিতা পূর্ণ হবে, বিজয়ী দল সরকার গঠন করবে। দেশের রাজনৈতিক জোট ও দলের দাবীর প্রেক্ষিতে আন্তরিক পরিবেশে দুই দফায় সংলাপ হয়েছে। ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যজোট এবং বি. চৌধুরীর নেতৃত্বে জোটসহ সকল রাজনৈতিক দল সংবিধানের আলোকে সবকিছুই বাস্তব সম্মত মনে করে এ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।

Advertisement

রাজনৈতিক দলগুলোর দাবীর প্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ করেছে। এখন ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক জোট ও দলে যে সকল দাবী সংবিধান ও বাস্তব সম্মত সেগুলো সরকার মেনে নিয়েছে। এ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। সকল দল নির্বাচনী কার্যক্রম পুরো দমে চালিয়ে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী আজ (১৩ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মিসেস সিডসেল ব্লেকেন (গৎং. ঝরফংবষ ইষবশবহ) সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এ সব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, নরওয়ে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। ইউরোপিয়ন ইউনিয়নের দেশ হিসেবে নরওয়ে বাংলাদেশকে এভ্রিথিংকস বাট আর্মস(ইবিএ) এর আওতায় বাণিজ্য সুবিধা দিচ্ছে। তৈরী পোশাকসহ বেশ কিছু পণ্য নরওয়েতে রপ্তানি করে বাংলাদেশ। গত অর্থবছরে বাংলাদেশ নরওয়েতে ৯৬.৮৫ মিলিয়ন মার্কিন ডলার মুল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে ৬৩.৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। আগামী দিনে নরওয়েতে বাংলাদেশের রপ্তানি আরো বাড়বে। বাংলাদেশে নরওয়ের গ্রামীণ ফোন, পাওয়ার সেক্টর, ঢাকা স্টক এক্সচেঞ্জসহ ১৩টি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে নরওয়ের আরো বিনিয়োগের চিন্তা করছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সকল কাজ শান্তিপূর্ণ ভাবে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। সাজাপ্রাপ্ত কোন ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, সেটি আদালন নির্ধারণ করবেন। বাংলাদেশ আওয়ামীলীগের ৪,৩০০ জন মনোনয়ন প্রত্যাশি নেতা-নেত্রী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ১৪ নভেম্বর দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্তের জন্য বসবেন। উপযুক্ত ও জনপ্রিয় প্রার্থীকে দল মনোনয়ন দিবে। দেশের মানুষ বাংলাদেশ আওয়ামীলীগকে ভোটদিয়ে জয়যুক্ত করলে শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করা হবে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(রপ্তানি) তপন কান্তি ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here