কয়েকজন সাহাবী সফর শেষে নবীজীর (স) কাছে তাদের একজন সাথির প্রশংসা করে বললেন, তার মতো ভালো মানুষ আমরা আর দেখি নি। তিনি সফরের মধ্যে সবসময় তেলাওয়াত করেছেন, যেখানে নেমেছেন, সেখানেই নামাজ আদায় করেছেন। নবীজী (স) তখন জিজ্ঞেস করলেন, তার প্রয়োজনীয় কাজকর্ম কে করেছে? তাকে বহনকারী পশুটিকে খাওয়ানো ও যত্নের ব্যবস্থা কে করেছে? তারা জবাব দিলেন, আমরাই তার প্রয়োজনীয় সব কাজ করে দিয়েছি। তখন নবীজী (স) বললেন,তোমরা সকলেই তার চেয়ে ভালো মানুষ।
-কালাবা (রা); আবু দাউদ

