নববর্ষের উৎসবে সড়কে প্রাণ গেলো ৩১৭ জনের

0
624

থাইল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় সড়ক দুর্ঘটনায় মোট ৩১৭ জন নিহত এবং ৩ হাজার ১৬০ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ (ডিডিপিএম) জানিয়েছে। থাইল্যান্ডে নববর্ষের ছুটি ২৭ ডিসেম্বর শুরু হয়ে চলে ১ জানুয়ারি পর্যন্ত।

Advertisement

দেশব্যাপী ৩ হাজার ৭৬টি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৯ শতাংশ দুর্ঘটনার কারণ ছিল মাতাল হয়ে গাড়ি চালানো। আর অতিরিক্ত গতির কারণে ঘটেছে ২৮ শতাংশ দুর্ঘটনা।

ডিডিপিএম আরো জানায়, দুর্ঘটনায় পতিত যানগুলোর মধ্যে ৭৯ শতাংশই ছিল মোটরসাইকেল।

নববর্ষের সময়ে হতাহতদের মাঝে পুরো দেশের সবগুলো প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন মারা গেছেন ব্যাংককে। আর সবচেয়ে বেশি ১০০ আহত হয়েছেন দক্ষিণাঞ্চলের প্রদেশ সোংখালাতে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here