মো: মারুফ হোসেন (পিপিএম) পুলিশ সুপার হিসেবে বরগুনা জেলায় যোগদানের পর দল-মত-নির্বিশেষে সবাইকে নিয়ে বরগুনা জেলাকে মাদক মুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জেলা/উপজেলায় ১৬৪ জন মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের আত্মসমর্পণ করানোসহ তাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে ‘নব দিগন্ত’ নামক রেজিস্ট্রার্ড সমাজ সেবা সংগঠন প্রতিষ্ঠা করেছেন। উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আত্মসমর্পণকৃতদের পুলিশ নারী কল্যান সমিতি জেলা/উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, এবং তাদের মধ্যে অনেককে পুনাক, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা/উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানসহ সেলাই মেশিন, রিক্সা/ভ্যান ও দোকান ঘর করে দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহন করেছেন।
এছাড়া অন্যান্য মাদকাসক্তকারীদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটি অব্যাহত থাকবে।

