নন-এমপিও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনার অর্থ বিতরণ

0
514

ছাতক প্রতিনিধি : ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, ওসি (তদন্ত) মঈন উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম,

Advertisement

ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, আখলাকুর রহমান, আব্দুল মছব্বির, সায়েস্তা মিয়া, বিল্লাল আহমদ, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, মোজাহিদ আলী, সাইফুল ইসলাম, আবুল হাসনাত প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার নন-এমপিও ভুক্ত ৭৯ জন শিক্ষককে ৫ হাজার টাকা করে, ১২ জন কর্মচারীকে ২ হাজার ৫ শ টাকা করে এবং ১৬ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে প্রনোদনা প্রদান করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here