নন্দীগ্রামে ধর্ষনের চেষ্টায় ২ সন্তানের বাবাকে গণধুলাই দিলো পুলিশ ও গ্রামবাসী

0
609

মোঃআব্দুস সালাম মীর রিপোটারঃ বগুড়ার নন্দীগ্রামে ধর্ষন চেষ্টায় মোঃ আমিন (২৫) নামে ২ সন্তানের বাবা কে গণধুলাই দিয়েছে পুলিশ ও গ্রামবাসী, সে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের চৌদিঘী গ্রামের মোঃ ওমেদ আলীর ছেলে। ঘটনা সূত্রে জানাযায়, গত বুধবার রাত ১২টার পর চৌদিঘী কালীপাড়ার কৃষকের স্কুল পড়ুয়া ১০ম শ্রেনীর ডিভোর্সী কন্যার শয়ন কক্ষে বাড়ির প্রাচীর টপকে প্রবেশ করে ধর্ষন চেষ্টা চালায় চৌদিঘী গ্রামের ওমেদ আলীর ছেলে মোঃ আমিন, এসময় মেয়েটির আর্তচিৎকারে বাড়ির লোকজন সহ গ্রামবাসী তাকে হাতেনাতে ধরে গণধুলাই দিয়ে পুলিশে দেয়।

Advertisement

উক্ত বিষয়ে এলাকাবাসী সহ মেয়েটির পরিবার জানান, দীর্ঘদিন ধরে মেয়েটিকে স্কুলে যাওয়া আসার সময় কু-প্রস্তাব সহ ইভটিজিং করে আসছিলো হঠাৎ বড়লোক বনে যাওয়া ওমেদ আলীর ছেলে আমিন। স্ত্রী সন্তান থাকা সত্বেও আমাদের মেয়েটিকে বিরক্ত করছে, এমন অভিযোগ দিতে গিয়ে বার বার লাঞ্ছিত হয়ে ফিরে আসতে হয়েছে ওমেদ আলীর পরিবারের কাছ থেকে।

তার কু-নজর থেকে মেয়েটিকে বাঁচাতে দ্রুত অন্য জায়গায় বিয়ে (বাল্যবিবাহ) দিয়েও মেয়েটি রক্ষা পায়নি। মেয়েটির শশুর বাড়িতে গিয়ে মেয়েটির নামে বিভিন্ন বদনাম দিয়ে তাদের তালাক দিতে বাধ্য করে এই ওমেদ আলীর ছেলে আমিন।মেয়েটির ছাড়াছাড়ির পরেও তাকে কু-প্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিলো, তার ভয়ে মেয়েটি বাড়ির বাহির হতো না, আর তারই ধারাবাহিকতায় এমন নেক্কার জনক ঘটনা ঘটিয়েছে।

গ্রামবাসী আরো জানান, কিছুদিন আগেও ওমেদ আলীর পরিবার মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতো, হঠাৎ করেই তারা যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছে, রাতারাতি কোটিপতি বনে গিয়ে তারা মানুষকে আর মানুষ মনে করে না, তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিস্ট। উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি শওকত কবির জানান, মেয়েটির বাবা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ধর্ষন চেষ্টার মামলা করেছেন, আসামীকে কোর্টে চালান করা হয়েছে। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here