নতুন বিমান ও পর্যটন মন্ত্রীর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন

0
1570

অপরাধ বিচিত্রা ‍ঃ বেসামরিক বিমান প‌রিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী এ কে এম শাহজাহান কামা‌লের কাছে হস্তান্তর কর‌ছেন বিদায়ী মন্ত্রী রা‌শেদ খান মেনন। বৃহস্প‌তিবার সকা‌লে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণাল‌য়ে নিজের দায়িত্ব বুঝে নেন শাহজাহান কামাল। পরে মন্ত্রণালয়ের সভাক‌ক্ষে কর্মকর্তা-কর্ম‌চারীদের স‌ঙ্গে প‌রি‌চিত হন নতুন মন্ত্রী। এ সময় বিমান মন্ত্রণালয় থে‌কে সমাজ কল্যাণ মন্ত্রণাল‌য়ে নিযুক্ত ‌রা‌শেদ খান মেনন কর্মকর্তাদের উ‌দ্দেশ্যে তার সময়কা‌লের কর্মকাণ্ড তু‌লে ধ‌রেন। পাশাপাশি নতুন দায়িত্ব পাওয়া বিমান ও পর্যটন মন্ত্রী‌কে সহ‌যোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

Advertisement

 

এর আগে বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় রাশেদ খান মেননকে। আর তার মন্ত্রণালয়েল দায়িত্ব পান নতুন নিযুক্ত মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

 

গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে মন্ত্রী হিসেবে শপথ বাক্যপাঠ করার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here