নতুন বাংলাদেশ কোড প্রধান বিচারপতির হাতে তুলে দিলেন আইনমন্ত্রী

0
588

বৃহস্পতিবার বাংলাদেশ কোডের সর্বশেষ সংস্করণ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের হাতে তুলে দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। এবার বাংলাদেশ কোড ৪২টি খ-ে প্রকাশ করা হয়েছে এবং এগুলোতে ১৭৯৯ সাল থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত প্রণীত সকল রেগুলেশন, প্রেসিডেন্ট অর্ডার, আইন ও অধ্যাদেশ রয়েছে যার মোট সংখ্যা ১,০৮৫টি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে সুপ্রিম কোর্টে গিয়ে সদ্য প্রকাশিত ৪২ খ-ের বাংলাদেশ কোডটি প্রধান বিচারপতির হাতে তুলে দেন আইনমন্ত্রী।

Advertisement

বাংলাদেশ লজ রিভিশন এন্ড ডিক্লারেশন এ্যাক্ট, ১৯৭৩ এর ধারা-৬ অনুযায়ী বাংলাদেশে প্রচলিত সকল আইন কালানুক্রমিক ও ধারাবাহিকভাবে হালনাগাদ করে ‘‘বাংলাদেশ কোড” আকারে প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশ কোড প্রকাশিত হয় ১৯৮০ সালে। ১৭৯৯ সাল থেকে ১৯৩৭ সাল পর্যন্ত প্রণীত আইনসমূহের হালনাগাদ সংকলন করে ১১ খন্ড আকারে এটি প্রকাশ করা হয়।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও কানাডীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (সিডা) এর আর্থিক সহযোগিতায় লিগ্যাল রিফর্ম প্রজেক্টের আওতায় ২০০০ সাল থেকে শুরু হয় বাংলাদেশ কোড আকারে সকল আইন একত্রিত ও হাল নাগাদ করে সংকলনের কাজ। এ প্রজেক্টের আওতায় ২০০৭ সালে সর্বপ্রথম সকল আইন হালনাগাদ করে বাংলাদেশ কোড আকারে ৩৮খন্ডে প্রকাশ করা হয়।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৩ সালের শেষ দিকে ইউএনডিপির আর্থিক সহযোগিতায় আবারও বাংলাদেশ কোড হালনাগাদকরণের কাজ হাতে নেয়। সর্বশেষ, ইউএনডিপির সাথে সম্পাদিত প্রকল্প চুক্তি অনুযায়ী ১৭৯৯ থেকে ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করে ৪২ খ-ে বাংলাদেশ কোড মুদ্রণ ও প্রকাশ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here