নতুন আবিষ্কৃত ইয়ারাভাইরাস জায়ান্ট ভাইরাস থেকে ভিন্ন

0
644

সম্প্রতি ব্রাজিলের বিজ্ঞানীরা নতুন এক ধরনের ভাইরাস আবিষ্কার করেছেন। এটি সম্পূর্ণ অস্বীকৃত জিন দিয়ে তৈরি যার ৯০ শতাংশই বিজ্ঞানীদের অজানা। আজ পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে তাতে এই ভাইরাসটির বিষয়ে কিছু বলা নেই।

Advertisement

রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম আরটি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা নতুন প্রজাতির এই ভাইরাসটির নাম দিয়েছেন ‘ইয়ারাভাইরাস ব্রাসিলিয়েনসিস’ বা ‘ইয়ারাভাইরাস’। ব্রাজিলের উপকথার দেবতা নামানুসারে এই নামকরণ করা হয়েছে।

ব্রাজিলের বেলো হরিজোনটে শহরের পামপুলহা লেক থেকে নতুন প্রজাতির এই ভাইরাসটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা।

আরটি জানিয়েছে, সাম্প্রতিক বছরে বিভিন্ন প্রজাতির ভাইরাস আবিষ্কার করেছেন ভাইরাসবিদ ও গবেষকরা। এর মধ্যে একটি প্রজাতির নাম দেয়া হয়েছে জায়ান্ট ভাইরাস। তবে মানবদেহের ধ্বংসাত্মক কাজের জন্য নয়, অপেক্ষাকৃত বড় প্রোটিন শেলের কারণে এই নাম দিয়েছেন বিজ্ঞানীরা।

এই জায়ান্ট ভাইরাসের জিনোম (জেনেটিক বৈশিষ্ট্যের বিন্যাস বা নকশা) জটিল প্রকৃতির। তাদের জেনেটিক বৈশিষ্ট্য বিজ্ঞানীদের ধারণার বাইরে বা সাধারণ ভাইরাসের মতো নয়। বিজ্ঞানীরা বলছেন, নিজস্ব ডিএনএ পুনর্গঠন বা নকল করতে সক্ষম এই ভাইরাস। তবে নতুন আবিষ্কৃত ইয়ারাভাইরাস জায়ান্ট ভাইরাস থেকে ভিন্ন।

সম্প্রতি জীববিজ্ঞান বিষয়ক ওপেন অ্যাকসেস বায়ো-আর্কাইভ ওয়েবসাইটে প্রকাশ হয়েছে এই গবেষণা প্রবন্ধ। সেখানে নতুন ভাইরাসটি সর্ম্পকে ধারণা দেন বিজ্ঞানীরা।

গবেষক দল জানিয়েছেন, সাধারণ অ্যামিবা ভাইরাস থেকে ভিন্ন নতুন এই ভাইরাস। কিন্তু কিছু কিছু ইয়ারাভাইরাস জায়ান্ট ভাইরাসের মতো হতে পারে। এই প্রজাতির ভাইরাসের আদি রহস্য সম্পর্কে জানা যায়নি।

ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটির ভাইরাসবিদ জোঁনাটাস আব্রাহাঁও বলেছেন, ‘ভাইরাসটি পরীক্ষার ফলাফল আমাদের এটাই বলছে যে, না জানি এই ভাইরাসটি সম্পর্কে জানতে আমাদের আর কতকাল অপেক্ষো করতে হবে!’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here