জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী রায়হানুল ইসলাম মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি জটিল রোগ লিউকোমিয়ায় ভুগছেন।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হেমাটোলজি বিভাগে ডি ব্লকে (বেড নম্বর গ্রিন ৩) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। চিকিৎসাবাবদ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা প্রয়োজন। রায়হানুল ইসলামের বাবা একজন কৃষক। এত টাকা তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, তাই ছেলের চিকিৎসার জন্য সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা
সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : ৩৩২৮২০১০০০৪৩০
ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং নম্বর : ০১৭৫৪৪২৫৮৪৭০
বিকাশ নম্বর : ০১৭৭৫-১২১৭২৫

