নকল ও মেয়াদোত্তীর্ণ বিদেশি প্রসাধনী বিক্রির দায়ে দুই দোকান মালিককে জরিমানা

1
1734

নগরের জিইসি এলাকার সেন্ট্রাল প্লাজায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ও মেয়াদোত্তীর্ণ বিদেশি প্রসাধনী বিক্রির দায়ে সেন্ট্রাল প্লাজার দুই দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

 

সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার আইনে জিইসি এলাকার সেন্ট্রাল প্লাজায় প্রসাধনীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল, মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদহীন দেশি-বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ‘বনরূপা’ এবং ‘সেন্ট্রাল শপ’ নামে দুই প্রসাধনী দোকানের মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, নকল, মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদহীন প্রসাধনী সামগ্রীগুলো জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব ভেজাল পণ্য না কিনতে ক্রেতাদের সচেতন করা হয়। জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. জিল্লুর রহমান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here