নওগাঁর পত্নীতলায় কাউন্সিলর মিজানুর রহমানের লাশ উদ্ধার মোঃ মোস্তফা কামাল চৌধুরী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 81425

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (81425, 'post_views_count', '0')

0

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিলের পানি থেকে নজিপুর পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমানের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পাটিচড়া এলাকায় বুড়িদহ বিল থেকে লাশটি উদ্ধার করা হয়,মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তিনি পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মণ্ডলের ছেলে,নিহতের স্বজন ও পত্নীতলা থানা–পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে,নিহতের স্বজনদের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মিজানুর রহমান গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ছোট চাঁদপুর এলাকার নিজ বাসায় ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি,ওসি মোজাফফর হোসেন আরও বলেন, মিজানুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি (মিজানুর) মাদকাসক্ত ব্যক্তি ছিলেন।

Advertisement

এ কারণে তাঁর স্ত্রী-সন্তানেরা কেউ তাঁর সঙ্গে থাকেন না। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি হত্যাকাণ্ড, নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here