নঈম নিজামের মামলা প্রত্যাহারের দাবীতে নাঙ্গলকোট প্রেসক্লাবের মানববন্ধন

0
528

দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজ টুয়েন্টি ফোর ও রেডিও ক্যাপিটাল’র সিইও নঈম নিজামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে ১৭ জানুয়ারী বুধবার দুপুর ১২ টায় নাঙ্গলকোট প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাবের আহবায়ক ও সাপ্তাহিক সময়ের দর্পণ সম্পাদক এ এফ এম শোয়ায়েব, সাংবাদিক ও কবি মোহাম্মদ সোহরাব হোসেন, এইচ এম আবুল খায়ের, খোরশেদ আলম, তোফায়েল হোসেন মজুমদার।

Advertisement

আরো রয়েছেন  তোফায়েল মাহমুদ বাহার, বারী উদ্দিন আহমেদ বাবর, এইচ এম আজিজুল হক, কবি আজিম উল্যাহ হানিফ, শরীফ আহমেদ মজুমদার, ওমর ফারুক, রেজাউল করীম রেজু, আবদুর রহিম বাবলু, একে এম মারুফ হোসেন প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here