ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় আহত আরও এক ব্যক্তির মৃত্যু

0
907

কামরুল হাসানঃ গত মঙ্গলবার দুপুরে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শেখ সাদি (৪০) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল (২৪শে এপ্রিল) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শেখ সাদি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার চরজাজুরিয়া গ্রামের ডা. মমিনুলের ছেলে।

Advertisement

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কচমচ এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শেখ সাদি (৪০) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ সাদি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার চরজাজুরিয়া গ্রামের ডা. মমিনুলের ছেলে। এর আগে গতকাল দুপুরে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় দুটি বাস ও পিকআপের ত্রিমুখি সংঘর্ষে তাৎক্ষনিক ঘটনাস্থলে মোঃ জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here