ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে, আহত ৫০

0
893

কামরুল হাসানঃ ঢাকার ধামরাইয়ে একেএইচ গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে ৫০ জন আহত হয়েছে। গতকাল বিকাল ৫টা নাগাদ ঢাকা- আরিচা মহাসড়কে ধামরাই ডাউটিয়া এলাকায় এই দুর্ঘাটনা ঘটে। প্রত্যক্ষদশীরা জানায়, মহাসড়কে অন্য একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।  ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা এসে বাসের ভিতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

Advertisement

এ বিষয়ে ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) আলামিন শেখ জানান, একে এইচ গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস ডাউটিয়া এলাকায় পোছার পর অন্য একটি গাড়িকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় বাসের ভিতর থাকা ৫০ জন শ্রমিক আহত হন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও গুরতর আহতদের সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে ৩৬ জন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশংঙ্কাজনক বলে তিনি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here